সাম্প্রতিক আপডেট

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)

Where Financial & Educational Challenges Meet Compassionate Solutions

ইনস: একটি আলোকিত প্রজন্মের অভিযাত্রার সহযোগী

আর্থিক সীমাবদ্ধতা কিংবা সঠিক দিকনির্দেশনার অভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ রোধ করতে না পারে—এই প্রত্যয়ে স্বপ্নচারী শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পথে আলোর মশাল হাতে নিরলস কাজ করে যাচ্ছে ‘ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস’ (ইনস)।

আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত মেন্টরিং ও ক্যারিয়ার গাইডেন্সের মাধ্যমে ইনস শিক্ষার্থীদের প্রতিটি পদক্ষেপে, স্বপ্ন পূরণের পথে এক বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে। এটি কেবল একটি সহায়তা-প্ল্যাটফর্মই নয়; সমাজের শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সম্ভাবনাময় তরুণদের পাশে আজীবন থাকার এক নিঃশর্ত অঙ্গীকার।

একজন অদম্য মেধাবী শিক্ষার্থীর সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে, সফলতার শিখরে পৌঁছানোর এই অভিযাত্রায় আপনার অবদান ও অংশীদারিত্ব গড়ে তুলুক আগামীর এক স্বনির্ভর বাংলাদেশ।

আপনিও হোন এই অভিযাত্রার অংশীদার।

ইনস-এর পরিচিতি

ইনস-এর বিশেষ সহযোগিতাসমূহ

কর্জ-ই-হাসানা (সুদমুক্ত শিক্ষার্থী-ঋণ)

অপ্রত্যাশিত আর্থিক সংকটে পতিত বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ফি, হোস্টেল ফি বা জরুরি শিক্ষা ব্যয় নির্বাহের লক্ষ্যে সুনির্দিষ্ট আবেদন সাপেক্ষে স্বল্পমেয়াদী সম্পূর্ণ সুদমুক্ত ঋণ সুবিধা প্রদান করা হয়।

আরও জানুন

শিক্ষাবৃত্তি ও শিক্ষা অনুদান (আসন্ন উদ্যোগ)

আর্থিক সংকট বা উপকরণের অপ্রতুলতার কারণে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে শিগগিরই সুনির্দিষ্ট মূল্যায়নের ভিত্তিতে এককালীন ও মাসিক বৃত্তি ও আর্থিক অনুদান চালুর সুদূরপ্রসারি পরিকল্পনা ও প্রচেষ্টা রয়েছে।

আরও জানুন

জরুরি সহায়তা ও সমন্বয়

শিক্ষার্থীদের আকস্মিক বা সংকটময় পরিস্থিতিতে তাৎক্ষণিক মানবিক ও আর্থিক সহায়তা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সহযোগী সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে জরুরি সহযোগিতা প্রদান করা হয়।

এখনই আবেদন করুন

একাডেমিক মেন্টরশিপ ও গাইডেন্স

শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার পরিকল্পনা, সুসংহত স্টাডি প্ল্যান প্রণয়ন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কার্যকর দিকনির্দেশনা প্রদানে বিশেষায়িত মেন্টরিং গ্রুপের তত্ত্বাবধানে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে গাইডিং-মেন্টরিং সেবা প্রদান করা হয়।

আরও জানুন

ইনস প্রকাশনা

শিক্ষার্থীদের অভিষ্ট স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ করা এবং তাদের শিক্ষাজীবন সুগম ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে নিজস্ব প্রাতিষ্ঠানিক প্রকাশনার মাধ্যমে উচ্চমানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের একাডেমিক গ্রন্থ, নোট ও সহায়ক প্রকাশনাসামগ্রী সরবরাহ করা হয়।

আরও জানুন

শিক্ষার্থীদের অভিব্যক্তি

★★★★★

হঠাৎ আর্থিক সংকটে পড়ে যখন কোনো সহায়তা পাচ্ছিলাম না, তখন একজন পরিচিতের কাছ থেকে আপনাদের সংস্থার কথা জানতে পারি। এরপর আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি এবং আলহামদুলিল্লাহ দ্রুতই সহায়তা পাই। তারপর থেকে নানা সময়ে যখনই প্রয়োজন হয়েছে, আপনাদের পক্ষ থেকে আমি সময়মতো আর্থিক সহায়তা পেয়েছি, যা আমার সংকটময় মুহূর্তের জন্য অনেক বড় সহায়ক ছিল। আপনার আন্তরিকতা, পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার মনোভাব সত্যিই প্রশংসনীয়। এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার শুভকামনা জানাই।

আরও দেখুন
তাবাসুম

তাবাসুম (ছদ্মনাম)

ঢাকা বিশ্ববিদ্যালয়
★★★★★

আমার অর্থনৈতিক সংকটসমূহে করজে হাসানা হিসেবে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি এই সংগঠন (ইনস) থেকে। বিপদে-আপদে তাত্ক্ষণিক অর্থনৈতিক সাহায্য সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু সে হিসেবে ইনস আমাকে যে সাহায্য করেছে এবং করছে, সেজন্য আমি সংগঠনের পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞ। ইনস-এর উত্তরোত্তর সাফল্য আর কল্যাণকর প্রসার-পরিধি কামনা করছি।

আরও দেখুন
সোহাগ

সোহাগ (ছদ্মনাম)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
★★★★★

আমি যখন আর্থিক সংকটে পড়েছিলাম এবং অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তখন ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস-এর ভাইয়েরা আমাকে সুদমুক্ত ঋণের মাধ্যমে সহযোগিতা করেছেন। এই সহায়তা সময়মতো পাওয়ায় আমি এক কঠিন সময় সহজে অতিক্রম করতে পেরেছি, পাশাপাশি প্রয়োজনীয় কাজগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছি এবং মানসিকভাবে অনেক স্বস্তি অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, মানবিক সহায়তা কিভাবে একজন ব্যক্তির জীবন চলার পথে বড় অবলম্বন হতে পারে। আমি আন্তরিকভাবে আশীর্বাদ করি, সৃষ্টিকর্তা যেন আপনাদের এই মহৎ প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে দেন।

আরও দেখুন
অর্ণব

অর্ণব (ছদ্মনাম)

ঢাকা বিশ্ববিদ্যালয়
★★★★★

আমার অর্থনৈতিক কঠিন সময়ে আপনাদের দেওয়া সুদমুক্ত ঋণের সহযোগিতার কথা আমি কখনোই ভুলব না। আপনারা শুধু আমাকে আর্থিক সাহায্যই করেননি, একইসাথে সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসা-উদারতার পরিচয় দিয়েছেন। আপনাদের এই মহৎ কাজের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও আপনারা এইভাবে মানুষের পাশে থাকবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন।

আরও দেখুন
তোফায়েল

তোফায়েল (ছদ্মনাম)

ঢাকা কলেজ

সাম্প্রতিক পোস্ট

INS Admission Guidelines — ভর্তি প্রস্তুতির নির্ভরযোগ্য সঙ্গী

October 7, 2026

INS Admission Guidelines হলো Initiative for Students (INS)-এর একটি অন্যতম কার্যক্রম, যার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ে...

আরও পড়ুন

Victory Grammar – এইচএসসি/আলিম শিক্ষার্থীদের জন্য বেসিক থেকে এডভান্সড ইংরেজি গ্রামার

August 8, 2026

আস সালামু আলাইকুম। Victory Grammar-এ HSC/Alim পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একবারে বেসিক থেকে এডভান্স পর্যন্ত ইংরেজি...

আরও পড়ুন

মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ইনস কম্বো প্রশ্নব্যাংক – এখন মাত্র ২০০ টাকায় অর্ডার করুন

August 7, 2026

আলহামদুলিল্লাহ! INS Publications বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে “ইনস কম্বো প্রশ্নব্যাংক”। ইনস কম্বো প্রশ্নব্যাংকে...

আরও পড়ুন

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর ঈদ পুনর্মিলনী ও বার্ষিক মতবিনিময় সভা- ২০২৬ সম্পন্ন

March 24, 2026

আজ, ২৪ মার্চ ২০২৬ (মঙ্গলবার), সিলেটের তালতলাস্থ KABSA রেস্টুরেন্টে ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর ঈদ পুনর্মিলনী...

আরও পড়ুন

ইনস-এর এই মানবিক যাত্রায় আপনি কীভাবে অংশ নিতে পারেন?

September 22, 2025

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students)Where Financial Challenges Meet Compassionate Solutions ❝ স্বপ্ন যখন আর্থিক...

আরও পড়ুন

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর ‘তৃতীয় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২০২৫

March 13, 2025

আলহামদুলিল্লাহ, ৮ মার্চ ২০২৫ (৭ রামাদ্বান), রোজ শনিবার ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর ‘তৃতীয় মতবিনিময় সভা...

আরও পড়ুন

এ পর্যন্ত ইনস-এর কার্যক্রম

March 3, 2025

আমাদের কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম:

আরও পড়ুন

ইনস-এর সদস্য হোন

ইনস-এর সদস্য হয়ে বিশেষ সুবিধা উপভোগ করুন! আমরা আপনাকে শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা, কর্মজীবন পরামর্শ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ প্রদান করি, যা আপনার শিক্ষাজীবন ও পেশাগত অগ্রগতিকে আরও সহজ করবে।

শরীক হোন

কিছু পরিসংখ্যানগত তথ্য

০ +
আবেদনের সর্বমোট সংখ্যা মোট আবেদন
০ +
নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা নিবন্ধিত শিক্ষার্থী
০ +
উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা উপকারভোগী শিক্ষার্থী
০
প্রদত্ত মোট সহায়তার পরিমাণ মোট সহায়তা

আমাদের সাথে যোগাযোগ করুন

আপনার কোনো প্রশ্ন, পরামর্শ বা সহায়তার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার কথা শুনতে এবং প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত।

আরও যোগাযোগের মাধ্যম

আরও যোগাযোগের মাধ্যম ও তথ্য দেখুন

আরও যোগাযোগের মাধ্যম